নয়াবসত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

নয়াবসত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে সভা করলেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ     বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত  এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব গন। 


আলোচনা সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিজেদের এলাকায় প্রচার কাজ করতে হবে। বিজেপি ইচ্ছাকৃত ভাবে এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু কেউ বিজেপির পাতা ফাঁদে পা দেবে না। তিনি বলেন আমরা শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য প্রশাসনকে জানিয়েছি। তাই দলীয় কর্মীদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে । 


হাতে সময় খুব কম আগামী ২৭শে মার্চ বিধানসভা নির্বাচন ।তাই বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি মানুষকে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরার তিনি নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি বলেন একবার নয় বারবার মানুষের কাছে যেতে হবে,মানুষের কাছে বিজেপির ভাঁওতাবাজির কথা তুলে ধরতে হবে।এই এলাকায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মুখ্যমন্ত্রী করার জন্য সকলকে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন একসময় অশান্ত হয়েছিল গোটা জঙ্গলমহল। 


তখন সিপিএমের হার্মাদ বাহিনি যেভাবে মানুষের উপর অত্যাচার চালিয়েছিল তা মানুষ আজও ভুলে যায়নি। সিপিএম কংগ্রেস বিজেপি এক সঙ্গে হাত মিলিয়েছে। তাই এদেরকে উৎখাত করার  জন্য তিনি দলীয় কর্মীদের এক সাথে কাজ করার  জন্য নির্দেশ দেন। তিনি বলেন গরিব মানুষের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি ক্ষমতায় না আসে তাহলে গরীব মানুষ আর কোন পরিষেবা পাবে না। তাই প্রতিটি গরীব মানুষের উচিত তৃণমূল কংগ্রেসের পাশে থাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.